চেনা একটা প্রশ্ন থেকে শুরু
বাসাভাড়া কেমন?
নতুন বাসা খোঁজার সময়, মাসের বাজেট করার সময়, কিংবা ভাড়া বাড়ার পর—প্রশ্নটা আমাদের সবারই আসে।
ভাড়ার হিসাবটা একটু পরিষ্কার হোক
শুধু মূল ভাড়া দিয়ে বাসার খরচ বোঝা যায় না। সার্ভিস চার্জ, ইউটিলিটি, পার্কিং আর বাসায় ওঠার সময়ের টাকাও বাজেটে প্রভাব ফেলে। বাসাভাড়া কেমন সেই অঙ্কগুলো সহজ বাংলায় এক জায়গায় বুঝতে সাহায্য করে।
হিসাবের সঙ্গে স্থানীয় তথ্য
আমাদের লক্ষ্য এলাকার মানুষের স্বেচ্ছায় দেওয়া বাস্তব ভাড়ার তথ্য থেকে উপযোগী তুলনা তৈরি করা। শুরুটা ঢাকার কয়েকটি এলাকায়, পুরো ফ্ল্যাটের ভাড়া নিয়ে। পর্যাপ্ত ও উপযুক্ত তথ্য না থাকলে অনুমানকে নিশ্চিত ভাড়া বলে দেখানো হবে না।
সিদ্ধান্ত আপনার
এটি বাসা ভাড়ার বিজ্ঞাপন, বুকিং বা বাড়িওয়ালার রেটিং দেওয়ার জায়গা নয়। আমরা কোনো বাসাকে খারাপ বা কোনো মানুষকে অভিযুক্ত করতে চাই না। পরিষ্কার তথ্য দিয়ে আপনার নিজের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে চাই।
ব্যবহার করতে অ্যাকাউন্ট খুলতে হবে না। নিজের খরচ হিসাব করতেও কোনো টাকা লাগবে না।